শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আগামীকাল দেশে ফিরবেন সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর শেষে আগামীকাল শুক্রবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরবেন। গত ১৫ অক্টোবর ১০ দিনের সরকারি এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সেনাবাহিনী প্রধান।

সেদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

এদিকে গতকাল আমেরিকা থেকে কানাডায় পৌঁছান ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধানের সফরসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions