শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের আলটিমেটাম

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, যে ছাত্রলীগের হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে- তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় তার পদত্যাগের দাবিতে এ সমাবেশ করা হয়।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে আব্দুল হান্নান মাসউদ বলেন, আপনার সময় শেষ। এদেশের ছাত্র-জনতা আপনাকে আর রাষ্ট্রপতি হিসেবে ওই পদে দেখতে চায় না। আপনি যদি পদত্যাগ না করেন তাহলে ছাত্র-জনতা গণভবনের মত বঙ্গভবনও ঘেরাও করবে। হাসিনার মতো আপনাকেও পালাতে বাধ্য করাবে। ছাত্র-জনতার আন্দোলনের এই স্পিরিট নতুন বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত থাকবে। ৭২ এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে থাকবে।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেন। ‘Step Down Chuppu’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’,‘চুপ্পু হটাও, দেশ বাঁচাও’, ‘চুপ্পু তুই সরে যা, ধেয়ে আসছে জনতা’, ‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা এবং বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন, প্লেকার্ড প্রদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions