শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন জেলা কমিটি গঠিত, সভাপতি উবামং, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক এর জেলা কমিটির ঘোষণা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বান্দরবানের মেঘলা হোটেল প্লাজা কনভেনশন হলে এই সম্মেলন আয়োজন করা হয়।

গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি মংপু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাম তং সাং বম (মালেক) এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়নে ও সকল অপশক্তির বিরুদ্ধে সরকারের পক্ষ হয়ে কাজ করে আসছে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটি। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের অস্তিত্ব রক্ষায় তারা কাজ চালিয়ে যাবে।

সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উবামং মারমা সভাপতি, জুয়েল ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং বিকাশ চাকমা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। বিদায়ী কমিটি তাদের দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করে এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions