শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

ভারতের সাবেক র অফিসারের বিরুদ্ধে মার্কিন গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাঞ্জাবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনকারীদের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-এর বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এই ষড়যন্ত্রের জন্য তারা দায়ী করেছে র-এজেন্ট বিকাশ যাদবকে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার (বাংলাদেশ সময় ১৭ অক্টোবর) বিকাশ যাদবের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে বলেছেন, বিকাশ যাদব এখনও আর র-এর সদস্য নন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিকাশ যাদবকে ‘ওয়ান্টেড’ পলাতকদের তালিকায় রেখেছে।

বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার একটি চক্রান্ত পরিচালনা করেছিলেন যুক্তরাষ্ট্রের মাটিতে। যাদবের সহযোগী ছিলেন নিখিল গুপ্ত। তিনি চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হয়েছিলেন এবং বিচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে প্রত্যর্পণ করা হয়েছিল। নিখিল গুপ্তকে গত বছর চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখন মার্কিন কারাগারে বন্দী রয়েছেন।

এফবিআই বিকাশ যাদবের তিনটি ছবিসহ একটি ‘ওয়ান্টেড’ পোস্টার জারি করেছে।

বিকাশ যাদব ওরফে বিকাশ ওরফে আমানতকে র-এর সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে বর্ণনা করেছে এফবিআই। যাদব এর আগে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেও কাজ করেছেন। ‘ব্যাটল ক্রাফট’ এবং ‘অস্ত্র’ বিষয়ে ‘অফিসার ট্রেনিং’ পেয়েছেন। যাদব একজন ভারতীয় নাগরিক।

সূত্র: হিন্দুস্তানটাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions