শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোসল করতে গিয়ে উপজাতি তরুণী ধর্ষণের শিকার, আটক ২

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাদুঅং মার্মা পাড়ায় ধাবনখালী খালে গোসল করতে গিয়ে স্থানীয় দুই বাঙালি যুবক কর্তৃক এক উপজাতি তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মংহ্লাছিং মার্মার মেয়ে মাচ্যাখিং মার্মা (১৫) ধাবনখালী খালে গোসল করতে যান। এই সময়, নাইক্ষ্যংছড়ি উপজেলার যৌথ খামার এলাকার নুর মোহাম্মদের পুত্র মো: সেলিম (২৫) এবং তার সহযোগী নুরুল ইসলামের পুত্র মতিউর রহমান (২৬) পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের শিকার তরুণীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়, তবে মতিউর রহমানকে পুলিশ দ্রুত আটক করে।

পরে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষিতা মাচ্যাখিং মার্মা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

ওসি মো. মাসরুরুল হক জানান, অভিযোগ দায়েরের পর ৮ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions