শিরোনাম
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

সমতল-পাহাড়ে সবাই একসাথে মিলেমিশে থাকব : পার্বত্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অন্তর্বর্তী সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এদেশের সমতল-পাহাড়ের মানুষ একসাথে থাকছি, আর আজীবন একসাথে বসবাস করবো।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্মৃতিচারণ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে।

উপদেষ্টা বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।

এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও পূজাভক্তকূল সুধিজনরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions