শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬০ দেখা হয়েছে

বান্দরবান:- বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এটি সদ্যগঠিত কমিটির প্রথম সভা। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পার্বত্য জেলা বান্দরবান এলাকায় বালাঘাটা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন প্রফেসর, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, অজিত তালুকদার, সুচিত্রা তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা তাপস তঞ্চঙ্গ্যা, বাপ্পী তঞ্চঙ্গ্য সহ বিলাইছড়ি, কাউখালি, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবান কক্সবাজার সহ ১২ অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, জনসংখ্যা নিরুপন, সঞ্চয় আদায়, গঠন তন্ত্র পুনঃসংস্কার, সম্প্রদায়ের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, ১৯৮৩ সালে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন করা হলে বিগত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখে কাপ্তাই উপজেলায় ওয়াগ্গায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র (বাসকত্) এর মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। তা পরে বুধবার ২২ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশে প্রায় ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বা জাতি হলো একটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions