শিরোনাম
বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব,বাজেট ২০২৬-২৭ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! সমঝোতার দ্বারপ্রান্তে দুই পক্ষ হতাশায় পদপ্রত্যাশীরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ঠিক রাখতে খননের পরিকল্পনা করছে সরকার রাঙ্গামাটির লংগদুতে গ্রাহকের কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী উধাও পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে ডিসিদের ভূমিকা রাখতে হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির কাউখালীর নারী ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সে, শিরোপা জয় স্বাক্ষর আমার নয়, কমিটি ভুয়া রাঙ্গামাটি জেলা কমিটি নিয়ে হাজী মুজিবুর রহমান রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

দিল্লিতেও বাংলাদেশের ভরাডুবি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। রেকর্ড ২২২ রানের এমন কঠিন লক্ষ্যেই দিয়েছিল ভারত। মূলত স্বাগতিকদের ইনিংস শেষেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল।

ম্যাচ শেষে সেটাই প্রমাণিত হলো।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হেরে বাংলাদেশ যেন আনুষ্ঠানিকতা সারল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। এর আগে গোয়ালিয়রেও ভরাডুবি হয় বাংলাদেশের। ৭ উইকেটের বড় পরাজয়ের স্বাদ পায় তারা।

এ হারে দিল্লিতে বাংলাদেশের অপরাজিত থাকার গল্পও শেষ হলো। এই মাঠে সীমিত ওভারের দুটি ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছিল বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিপরীতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমে ভারতের দেওয়া বিশাল লক্ষ্যের চাপে নুয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয়রা।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুধু শুরুর গল্পটাই ভালো ছিল বাংলাদেশের। প্রথম ওভারে আর্শদ্বীপ সিংকে তিন চার হাঁকিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। ফিরতি ওভারে অবশ্য শোধ নিয়েছেন বাঁহাতি পেসার। দলীয় ২০ রানে বাংলাদেশি ওপেনারকে ব্যক্তিগত ১৬ রানে বোল্ড করে।

সেই যে শুরু এরপর উইকেটের মিছিলে যোগ দেন বাংলাদেশের অন্য ব্যাটাররা।
৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের এক সময় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৪৬ রান। সেখানে থেকে দলীয় সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলে নেন মাহমুদ ‍উল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে মিরাজ আউট হওয়ার আবারো নিয়মিত উইকেট হারানো শুরু বাংলাদেশের।

তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমিয়েছেন এই সিরিজ শেষেই বিদায় নিতে যাওয়া মাহমুদ উল্লাহ। নিজের বিদায়ী সিরিজ বলে কথা! ৪১ রান করে পরে দলকে ১৩৫ রানের সংগ্রহ এনে দেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসটি সাজান ৩ ছক্কায়। ৮৬ রানের জয়ের ম্যাচে ভারতের হয়ে প্রত্যেক বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। সিরিজের শেষ ম্যাচ আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions