শিরোনাম
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪১৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার সময় কেএসটিসি নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১লা অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে।

ঘটনার পর ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ১ অক্টোবর সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাংচুর ও লুটের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মামলায় আরও অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। গতরাতে খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions