শিরোনাম
“রাঙ্গামাটিতে জার্নালিস্ট ক্লাব” নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ,নেতৃত্বে আজিজুল-লোকমান ত্যাগের অগ্নিপরীক্ষায় খাঁটি হওয়া এক নেতার নাম সাব্বির—দীর্ঘ তিন দশকের রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নেতৃত্বের গল্প। শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

জাতির উদ্দেশে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৩ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- ইরানের হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায়, এখন বাকযুদ্ধ শুরু করেছেন। দিচ্ছেন হুঙ্কার। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও ওই ভাষণে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না। ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তেল আবিবের কিরইয়া সামরিক সদরদপ্তর থেকে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

আত্মরক্ষা ধোয়া তুলেই এক বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যের এই বিষফোড়া।

ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই হামলার বদলা নিতে চাইছেন নেতানিয়াহু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions