শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

সংশোধিত ওয়াসা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অষ্টম সভায় এ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরবাসীর নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যথাযথ পরিচালন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ওয়াসা (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়াসার কার্যক্রম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এবং এ আইনের আওতায় প্রণীত বিভিন্ন বিধিমালায় পরিচালিত হয়ে থাকে। খবর বাংলানিউজের।

বর্তমান প্রেক্ষাপটে ওয়াসার অধিক্ষেত্রে সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে আইনে কতিপয় সংশোধন আনয়ন প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া প্রণয়ন করা হয়। প্রস্তাবিত সংশোধিত অধ্যাদেশে তিনটি ধারা এবং একটি উপ–ধারা সন্নিবেশ করা হয়েছে।

অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ২৮ক)। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার কর্মকর্তা–কর্মচারীকে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ৩০ক)। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসা বোর্ড বাতিল করতে পারবে (ধারা–৪২ক)।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ আইন ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions