শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু,৪০ দিন ধরে ডুবে থাকায় ক্ষতির মুখে পর্যটন খাত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গেলো আগস্টে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে বিগত ৪০ দিন ধরে ডুবে আছে সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত রাঙ্গামাটির ঝুলন্ত সেতুটি। এতে করে রাঙ্গামাটিতে আসা পর্যটক ও স্থানীয়রা সেতুটিতে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে সেতুর পাটাতন হ্রদের পানিতে তলিয়ে থাকায় প্রবেশ টিকেট বিক্রয় বন্ধ রেখেছে পর্যটন করপোরেশন। টিকেট বিক্রয় বন্ধ থাকায় ক্ষতির মুখে প্রতিষ্ঠানটি।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, গত ২৩ আগস্ট রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে তলিয়ে যায়। ওইদিন সকাল থেকেই আমরা সেতুতে প্রবেশের টিকেট বিক্রি বন্ধ রেখেছি। বিগত ৪০ দিন ধরে সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নামেনি। কিছু পানি নামলেও বৃষ্টির কারণে আবার বেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের প্রতিদিন গড়ে স্থানীয় ও পর্যটকরা মিলে ১ হাজার মানুষ সেতুতে টিকেট কেটে প্রবেশ করতেন। প্রতি টিকেটের মূল্য ২০ টাকা। ৪০ দিন ধরে প্রবেশ টিকেট বিক্রি বন্ধ থাকায় আমরা ক্ষতির মুখে পড়েছি। এছাড়া রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এখানে তেমন পর্যটক আসছেন না। যে কারণে মোটেলে পর্যটকও নেই। যারা আসছেন, তাদের বিভিন্ন অফিসিয়াল কাজেই আসা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০ টাকা করে টিকেট বিক্রি করলে প্রতিদিন গড়ে ২০ হাজার টাকার টিকেট বিক্রি হয়।

আনুমানিক হিসাবে বিগত ৪০ দিনে ৮ লাখ টাকা ব্যবসায়িক ক্ষতির মুখে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেঙ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions