শিরোনাম
কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক রাঙ্গামাটি সদর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ,তদন্ত ছাড়াই তড়িঘড়ি স্ট্যান্ড রিলিজ, প্রশ্নের মুখে প্রশাসন মন্ত্রীদের দলীয় কার্যালয়ে বসতে হবে দুইদিন,তদবিরে কড়াকড়ি রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে ১৭ জন আটক স্থল অভিযান হলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে,কমান্ডারদের ইরানি সেনাপ্রধান কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম,আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট, নেই যুক্তরাষ্ট্র

খাগড়াছড়িতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মো. নুরুল আফছার (৪০) প্রকাশ আফছার ড্রাইভার নামে এক যুবকের। বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ির সীমান্ত ঘেঁষা রামগড়ে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত মো. নুরুল আফছার রামগড় পৌরসভার ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছ এর ছেলে। নিহত আফছার দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।

নিহতের বড়ভাই মো. বেলাল হোসেন জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তার ভাই বাড়ির পাশের ধান্য জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাতের ঘটনায় সে অজ্ঞান হয়ে পড়লে দূরে থাকা এক প্রতিবেশি আত্মীয় খবর দিলে ভাইকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মঈন উদ্দিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions