শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

২৩ ফুট লম্বা আঁচল ও আলিয়ার ভিন্ন এক আত্মত্যাগের গল্প

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- নতুন সিনেমা ‘জিগরা’র প্রচারণায় গিয়ে আলিয়া শোনালেন অনেক না বলা কথা । জানা গেল, এবারের মেট গালায় আলিয়া ভাটের ২৩ ফিট লম্বা আঁচলের শাড়ির লুকের পেছনে রয়েছে এক অন্যরকম আত্মত্যাগের গল্প।

অভিনেত্রীর কথায়, নিখুঁতভাবে সেট করা এই শাড়ির লুক যাতে নষ্ট না হয় সেজন্য টানা ৬ ঘণ্টা ‘প্রক্ষালন কক্ষে’ (ওয়াশরুম) যাননি তিনি।

বেশ ব্যক্তিগত এই তথ্য গণমাধ্যমের সামনে আনায় কৌতুক ও মিমস শুরু হলেও আসলে কিন্তু বিষয়টি বেশ কষ্টদায়ক। আর তারকাদেরকে প্রায়ই এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় পারফেক্ট লুকে সকলের সামনে আসতে।

এ বছর মেট গালায় ফ্যাশন দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারস নাইট আউটের জন্য আলিয়া ভাট বেছে নিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর তৈরি পোশাক। সব্যসাচী আলিয়ার জন্য ডিজাইন করেছিলেন একটি অসাধারণ সুন্দর প্যাস্টেল শেডের খুব হালকা রঙা মিন্ট গ্রিন শাড়ি। এতে এমবেলিশমেন্ট হিসেবে ছিল ফ্রিঞ্জ, সিকুইন ও রাইনস্টোন।

আর এর সঙ্গে থাকা ব্লাউজটি বানানো হয়েছিল পান্না, বাসরাইমুক্তা, টুরমেলিন ক্রিস্টাল ও স্যাফায়ার দিয়ে। শাড়ির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছিল আঁচলের মতো ২৩ ফুট লম্বা ট্রেন।

এই একটি শাড়ি ও ব্লাউজ তৈরি করতে একশ তেষট্টি জন কারিগরের সময় লেগেছিল এক হাজার নয়শ পয়ষট্টি ঘণ্টা। তা সেই তুলনায় অবশ্য ৬ ঘণ্টা কিছুই না। তবু আলিয়া ভাটের জন্য তা অবশ্যই এক কঠিন অভিজ্ঞতা হয়েছিল। সেজন্যই তিনি বিষয়টি শেয়ার করলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions