শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

রাঙ্গামাটিতে তিন ক্যাটাগরিতে হবে ভোটার নিবন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভোটার নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্রের বাইরেও আনুষঙ্গিক নানা ডকুমেন্ট বাধ্যতামূলক করার কারনে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে রাঙ্গামাটির মানুষ। ফলে কাগজপত্রের জটিলতায় অনেকে ভোটার হতে পারেননি। তবে এবার ভোটার নিবন্ধন সহজ করতে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে তিন ক্যাটাগরিতে ভোটর নিবন্ধন করা হবে।

রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম জানান, রোহিঙ্গা নাগরিকদের কারণে নতুন ভোটার হতে ভোগান্তিতে পড়তে হয়েছিল এই অঞ্চলের স্থানীয় বাসিন্ধাদের। এই ভোগান্তি লাগবে নতুন উদ্যেগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষা সনদ ও সরকারি চাকরিজীবির সন্তান বিবেচনায় তিনি ক্যাটেগরিতে ভোটার নিবন্ধন করা হবে।

‘এ’ ক্যাটাগরিতে কিউয়ার কোড যুক্ত অনলাইন জন্মনিবন্ধন ও নাগরিক সনদ, মা-বাবার পরিচয়পত্র এবং এসএসসি সনদ হলেই ভোটার হওয়া যাবে। ‘বি’ ক্যাটাগরিতে যাদের এসএসসি সনদ থাকবে না, তাদের অতিরিক্ত হিসেবে মা-বাবার আঙ্গুলের ছাপ লাগবে। আর যারা ‘এ’ ‘বি’ ক্যাটাগরিতে পড়বেন না তাদের বিশেষ ক্যাটাগরির মাধ্যমে ভোটার নিবন্ধন করা হবে।

তিনি আরও জানান, কারো এনআইডিতে ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। এই সুযোগ থাকার পরও অনেকে দ্বিতীয় বার ভোটার হতে চান। তথ্য গোপন করে দ্বিতীয়বার ভোটার হওয়া আইনগত দন্ডনীয় অপরাধ। এনআইডি ভুল থাকলে দ্বিতীয়বার ভোটার না হয়ে সংশোধন করে নেওয়ার অনুরোধও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions