শিরোনাম
দীপন তালুকদার দিপু: দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নতুন অধ্যায়ের গল্প চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০ থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪, জিম্মায় এক যুবক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দীঘিনালা পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতেও ব্যাপক অগ্নিসংযোগ ও ভাংচুর তান্ডব-লীলা। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায়  শুক্রবার বেলা ১ টা হতে অনিদিষ্ট কালে জন্য ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

শুক্রবার দুপুর ১টার দিকে জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এই সিন্ধান্ত জানানো হয়।

 

গনবিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জান ও মাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে।

সেহেতু আমি মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি পার্বত্য জেলা অদ্য ২০.০৯.২০২৪ খ্রি. তারিখ শুক্রবার দুপুর ১.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করলাম।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions