শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে মো. মামুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে এমনটাই ধারণা করছেন এলকাবাসী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে পানখাইয়া পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মামুন মধ্য শালবাগান এলাকার মৃত নূর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শালবাগান নিজ এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। মামুন চুরির অপরাধে এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন। তার মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিলো।

মামুনের মামা মো. নূর হোসেন জানান, সকালে মামুনের বাড়ি থেকে তাকে মুঠোফোনে কল দিয়ে জানানো হয়েছে মামুন পানখাইয়া এলাকায় হাতপা বাঁধা অবস্থায় পরে রয়েছে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions