শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

প্রতিমা ভাঙচুর করা সেই ব্যক্তির বাড়ি ভারতে নয়, গোপালগঞ্জে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে রাতের আঁধারে হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জিত বিশ্বাস (৪৫) ভারতীয় নন, বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে। এর আগে গতকাল সোমবার জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সঞ্জিত ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সোমবার বিভিন্ন মিডিয়ায় এই খবর প্রকাশিত হলে সঞ্জিত বিশ্বাসের ছবি দেখে তার বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২) জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান যে, আটক ব্যক্তি তার ছেলে। তিনি (সঞ্জিত) মানসিকভাবে অসুস্থ। ২৫ বছর বয়সে কাজের উদ্দেশে ভারতে গিয়ে অনেকদিন ছিলেন। পরবর্তীকালে দেশে ফিরে আসেন। এর মধ্যে প্রায় ৪ বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সঞ্জিত, আর বাড়িতে ফিরে আসেননি এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

প্রসঙ্গত, দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাসকে গত রোববার রাত ৮টার দিকে আটক করে জিডির ভিত্তিতে সন্দেহজনক ধারায় (১৫১) গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions