শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে বিএনপির ৯ নেতাকর্মী বহিস্কার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলাসহ নানান অভিযোগে রাঙ্গামাটিতে ৯ নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা বিএনপি। তবে বাঘাইছড়িতে বহিস্কৃত দুই নেতার দলীয় পদবি উল্লেখ করা হলেও বাকি ৭ জনের পদবি উল্লেখ করা হয়নি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৃথক তিনটি বিবৃতিতে ৯ নেতাকর্মী, সমর্থককে বহিস্কারের কথা জানিয়েছে জেলা বিএনপি। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা বিবৃতিতে বহিস্কারের কথা জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন- জেলার বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির ও বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বখতেয়ার। এছাড়া রাঙ্গামাটি জেলা শহরের পৌর এলাকার পুরাতন বাসস্টেশন এলাকার মোহাম্মদ কালু মিয়া (কসাই কালু), মো. ফারুক, মো. ইকবাল, মো. জুয়েল ও মহিলা কলেজ এলাকার মোহাম্মদ রানা, মো. লিটন এবং মো. রুবেল।

পৃথক তিনটি বিবৃতিতে একই ভাষায় জানানো হয়েছে, দলের নির্দেশনা অমান্য করে সংগঠন ও শৃঙ্খলাবিরোধী কর্মকা- চালিয়ে সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দলের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের/অঙ্গ সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক সাময়িক বহিষ্কার করা হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা রয়েছে। বহিষ্কারকৃতরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক। তাদের প্রাথমিক সদস্য পদসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions