শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হারুন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ভিকটিম শিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁর মুদি দোকানে শ্যাম্পু কিনতে এলে একা পেয়ে অভিযুক্ত হারুন তাকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে লামা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মারমা রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এই কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions