শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কেপিএমে উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী পেপার মিলস(কেপিএম) লিমিটেডের উৎপাদন চালু রাখা এবং উৎপাদন বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদ (সিবিএ) এর আয়োজনে কেপিএম ১নং গেইট সংলগ্ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্থরের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদের(সিবিএ) সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, সিবিএ এর সহ সভাপতি মো. শহীদুল্লাহ, মো. তারেক ও মো. জসিম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত দেড় মাস ধরে কর্ণফুলী পেপার মিল বন্ধ রয়েছে। এতে কেপিএমের ওপর নির্ভরশীল শ্রমিক, কর্মচারীরা মানবেতর দিন কাটাচ্ছে। দৈনিক ১০০ মে.টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই মিলটি নানান অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে। অথচ কেপিএমের উৎপাদন বন্ধ হয়ে গেলে প্রাইভেট কোম্পানিগুলো তাদের উৎপাদিত কাগজের দাম বৃদ্ধির সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির হবে। রাষ্ট্রের স্বার্থে এবং কেপিএমের শ্রমিক, কর্মচারীদের জীবনধারণের জন্য কেপিএমের উৎপাদন চালু দাবি জানান বক্তারা।

এদিকে কেপিএম মিলের জিএম(উৎপাদন) মঈদুল ইসলাম জানান পাল্প সংকট এবং কারিগরি ক্রুটির কারণে বিগত দেড় মাস ধরে মিলে কোনও উৎপাদন হয় নাই। আশা করছি আগামী সপ্তাহে উৎপাদনে ফিরতে পারবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions