শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটি- খাগড়াছড়ি সড়কে বাস উল্ট আহত ১০ জন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৯১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির নানিয়ারচরে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গিয়ে কিশোর ও মহিলাসহ প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী গাড়িটি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলে ভূইয়াদম নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পরে উল্টে যায়। এ সময় স্থানীয়রা উল্টে যাওয়া যাত্রীবাহী বাস থেকে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নানিয়ারচর ঘিলাছড়ি ভূইয়াদম এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম সেখানে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করি। এতে কেউ নিহত না হলেও প্রায় ১০ যাত্রী আহত হয়েছে। তাদেরকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ঘটনায় পরিদর্শন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions