শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

রাঙ্গামাটিতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির ত্রাণ সহায়তা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি। বন্যা শুরুর পর থেকে জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তারক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা এবং এই উপজেলার পর্যটন নগরী সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি রান্না করা খাবার প্রদান করছে। পাশাপাশি বিজিবি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এসব এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।

এছাড়াও শুক্রবার সেনাবাহিনী বাঘাইহাট সড়কে পাহাড় ধসের মাটি সরিয়ে উপজেলা সদরের সাথে সাজেকের যান চলাচল স্বাভাবিক করে।

বাঘাইছড়ি ৫৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে।

এদিকে জেলার কাপ্তাই উপজেলায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৫৩ জনকে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে বলে কাপ্তাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions