শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

বন্যায় কুমিল্লায় ৪জন, কক্সবাজারে ৩জন, চট্টগ্রামে ২জন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মানুষ মারা গেছেন।

মো. কামরুল হাসান বলেন, দেশে ১১টি জেলা বন্যাকবলিত। জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি,খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে তিনি আরও বলেন, জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। আর ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions