শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

গণমাধ্যমে হামলার প্রতিবাদ রাঙ্গামাটিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দেশে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা, ভাংচুরের ও হুমকির প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায় রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক ও রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবকে সভাপতি এ কে এম মকসুদ আহম্মদ,রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহী, সময়টিভির হেফাজত সবুজ, নিউজ২৪ এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, চ্যানেলটোয়েন্টিফোর এর জিয়াউল হক,দেশ টিভির মিশু মল্লিক সহ রাঙ্গামাটি বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে কার্যালয়ে হামলার ঘটনা ঘটেই চলছে। যেভাবে একের পর এক হামলা চলছে, এতে আমরা উদ্বিগ্ন। এই কর্মকান্ডে মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা আরও চ্যালেন্সের মুখে পড়বে। যদি কোন সংবাদ মাধ্যমে সমস্যা থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। একইসঙ্গে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, মালিকানার দ্বন্দ্বে অনেক টেলিভিশন বন্ধের ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা চাকরি হারানোর অনিশ্চয়তায় পড়েছে। সরকারের কাছে গণমাধ্যমকর্মীরা যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পরে সেই দাবিও জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions