শিরোনাম
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

ময়নুল ইসলাম নতুন আইজিপি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন আইজিপি হিসেবে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেয়া হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো। সোমবার ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আব্দুল্লাহ আল মামুনকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অবশ্য মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি পুলিশ সদস্যদের দৃঢ়তার সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions