শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। ফলে সবকটি ইউনিট (৫টি ইউনিট) থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০০ মেগাওয়াট।

শুক্রবার (২ আগস্ট) সকালে জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে হ্রদে পানি বৃদ্ধি পায়। ফলে সবকটি (৫টি বিদ্যৎ ইউনিট) থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০০ মেগাওয়াট। পানি আরো বৃদ্ধি পেলে উৎপাদন আরো বাড়বে বলে জানান।

তৎমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৩২ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৯৩ দশমিক ০৫ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে পানি পরিমাণ বর্তমানে বেশি রয়েছে। এছাড়া হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions