শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

‘আর কোনো প্রাণ যেন না ঝরে’

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৪২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বিশেষ করে টিভি নাটকে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। এদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের শুরু থেকেই তাদের ন্যায্য দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। শুধু তাই নয়, গতকাল রাজপথে নেমেও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন। সেখানে সাবিলা নূর লিখেন, রাজপথে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের কেউ আপনার-আমার-আমাদের ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। রক্তপাত কোনো সমাধান না। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সম্পদ। কোটা নিয়ে যে আন্দোলন তার সুষ্ঠু সমাধান দরকার। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারেন না।

আর কোনো মায়ের কোল খালি হোক- আমরা চাই না। আর কোনো প্রাণ যেন না ঝরে। দৃঢ় নির্দেশনার অপেক্ষায়। এর আগেও সাবিলা নূর শিক্ষার্থীদের সমর্থনে বেশ কয়েকটি পোস্ট করেছেন ফেসবুকে। এদিকে শিক্ষার্থীদের পক্ষে সাবিলার পাশাপাশি আরও বেশ ক’জন তারকা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। দিন দিন সেই সংখ্যাটা আরও বাড়ছে। এরইমধ্যে গত দুইদিনে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তাহসান রহমান খান, সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, সাবরিনা সাবা, আজমেরী হক বাঁধন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions