শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বাংলাদেশের চিত্র দেখে আতঙ্কিত অস্ট্রেলিয়ান এমপি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের চিত্র দেখে আতঙ্কিত বোধ করছেন অস্ট্রেলিয়ার একজন এমপি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্স পার্লামেন্টে গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড এজন্য গভীর দুঃখও প্রকাশ করেছেন।
এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আমি অ্যাবিগেল সেলিনা বয়েড। আমি নিউ সাউথ ওয়েল্স পার্লামেন্টে একজন গ্রিনস এমপি। আপনাদের অনেকের মতো আমিও বাংলাদেশে আন্দোলনকারী বৈধ শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর চরম অপব্যবহারের চিত্র দেখে আতঙ্কিত এবং দুঃখিত বোধ করছি। আমি সিডনিতে (বাংলাদেশি) কমিউনিটির সাথে যোগাযোগ করেছি। তারা শোকের মধ্যে রয়েছে।’
ওদিকে, সিডনির ব্যস্ত নগরী ল্যাকেম্বা যেখানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মুসলমান বসবাস করে; সেখানে আগামী রবিবার একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কোটাবিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
উক্ত কর্মসূচিতে সবাইকে যোগদান করার আহ্বান জানিয়ে অ্যাবিগেল সেলিনা বয়েড এমপি বলেছেন, ‘আগামী রোববার লেকেম্বাতে তারা (বাংলাদেশি কমিউনিটি) একটি জাগরণ কর্মসূচির আয়োজন করেছে। সেখানে তাদের সঙ্গে যোগ দিতে পারলে আমি সত্যিই আনন্দিত বোধ করবো। আমি আশা করি আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions