শিরোনাম
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১ শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাজেকে সোলারভিত্তিক পানি সরবরাহ ও কৃষি সেচ প্রকল্পের উদ্বোধন সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল কক্সবাজার সৈকতে বসছে তিনদিনের পর্যটন উৎসব রাঙ্গামাটিতে আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করলেন মীর হেলাল রাঙ্গুনিয়ায় ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু, উৎপাদন হবে দৈনিক ১০ কোটি লিটার পানি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার হাতছানি বান্দরবানের মারাইংতংয়ে জেলা পরিষদে কোন দুর্নীতি-অনিয়ম হলে ছাড় দেয়া হবেনা : পার্বত্য প্রতিমন্ত্রী

ডিবি থেকে ফিরে যে ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৫৩৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে বের হয়ে আবারো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে তার ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

সেখানে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর।
আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে, যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত।’

তিনি আরো লিখেছেন,‘আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে।
এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions