শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

রাঙ্গামাটি পর্যটক শূন্য, কোটি টাকা ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪২৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটন শহর রাঙ্গামাটি এখন পর্যটক শূন্য। পর্যটক আগমনের ভরা মৌসুমে পর্যটন ব্যবসায়ীরা অবসর সময় কাটাচ্ছেন, গুনছেন লোকসানের ভার। পর্যটন সংশ্লিষ্ট কর্মচারীরা বেকার সময় কাটাচ্ছেন, ভোগ করছেন অর্থনৈতিক কষ্ট।

জেলার পর্যটন স্পট, হোটেল-মোটেলগুলো খালি পড়ে আছে, ট্যুরিস্ট বোটগুলো বাঁধা পড়ে আছে ঘাটে।

হোটেল-মোটেল মালিকরা বলছেন, গত এক সপ্তাহ ধরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাদের কোন বুকিং নেই। প্রতিদিন গড়ে তাদের কয়েক লাখ লোকসান গুনতে হচ্ছে বলে জানান তারা।

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, তাদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে লোকসান হচ্ছে। তবে খুব শিগগরই এ লোকসান কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, রাঙ্গামাটি পর্যটন নগরী হওয়াতে এখানকার বেশিরভাগ মানুষ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ের সঙ্গে জড়িত। বর্তমানে গত এক সপ্তাহে রাঙ্গামাটিতে পর্যটক শূন্য থাকায় জেলার পর্যটন খাতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions