শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ২৮১ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। দেশের উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ১৬ জুলাই রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ (ভিসি) নির্দেশনা দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এর পরদিন থেকে বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট সভা আহ্বান করে ইউজিসির সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

বিশ্ববিদ্যালয়গুলো খোলার কর্মপন্থা নিয়ে গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় জানান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions