শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

সহিংসতায় আহত ২৪০ জন ঢামেকে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৪৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকাসহ দেশের কয়েক জায়গায় কয়েকদিনের সহিংসতার ঘটনায় বর্তমানে ২৪০ আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে কর্তৃপক্ষ বলছে, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীরসহ দেশের কয়েকটি জায়গা কয়েকদিনের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে থেকে যারা আইসিইউ ও এইচডিওতে আছের তাদের অবস্থা আশঙ্কাজনক। ধীরে ধীরে অনেক রোগীকে ছাড়পত্র দেওয়া হচ্ছে সুস্থতার কারণে।

এছাড়া মৃত্যুর সংখ্যার বিষয় জানতে চাইলে তিনি বলেন গত মঙ্গলবার যেটা বলেছি ৬০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়ে ছিল তাদের চিকিৎসকরা নিয়ম অনুযায়ী মৃত ঘোষণা করেন। এছাড়া ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া পরবর্তীতে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলেও এ হিসাব এখনো হাতে আসেনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে জানা যায়, সহিংসতার ঘটনায় গতকালের একজনের মরদেহের পাশাপাশি আজকে দুজনসহ মোট তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions