শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কোটা আন্দোলন ঘিরে সংঘাতে নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সিপিবি’র

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা নিহত ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার খবর নানা মাধ্যমে এসেছে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলছেন, নিহত, আহতদের পূর্ণাঙ্গ তালিকা এবং আহতদের প্রকৃত অবস্থা দেশবাসী জানতে চায়। এই তালিকা প্রকাশের দাবিও জানায় দলটি।

বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

নেতারা বলেন, এই আন্দোলনে জীবন দানকারীদের দেশবাসী ভুলবে না। তাদের সংগ্রামের অনুপ্রেরণায় নিজেদের অধিকার আদায়, সরকারের পদত্যাগ, চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে হবে।

তারা বলেন, একদিকে আয় কমে যাওয়া আর অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্নীতি-লুটপাটকারীদের ভয়াবহ চিত্র, পাচারের টাকা ও ব্যাংক ডাকাত-ঋণখেলাপিদের খবর প্রকাশিত হতে থাকলেও তা চাপা পড়ে যাচ্ছে। গ্রাম শহরের শ্রমজীবী মেহনতি মানুষের দুঃসহ জীনের খবর গুরুত্ব পাচ্ছে না। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করা হয়নি। প্রচারমাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা চলছে। নীতিহীন, ক্ষমতাশ্রয়ী, দুর্বৃত্তায়িত রাজনীতি, লুটপাটের অর্থনীতি আজ এই সংকট তৈরি করেছে। এ অবস্থায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে, নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনৈতিক বলয়কে শক্তিশালী করতে হবে।

বিবৃতিতে বাম গণতান্ত্রিক দলসমূহের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান নেতারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions