শিরোনাম
কক্সবাজারে পার্বত্য মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ ও পরিবেশে মাইক্রোপ্লাস্টিক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির উদ্বেগ স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ঘুষ-দুর্নীতির অভিযোগ ৫ প্রকৌশলীর বিরুদ্ধে, বদলিই কি একমাত্র শাস্তি? রাঙ্গামাটির চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমার পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায় বাংলাদেশ– প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে শিথিল কারফিউ, আটক ২

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৪১৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির পরিস্থিতি শান্ত থাকায় গতকাল সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসক। কারফিউ শিথিল হওয়ার পর থেকে জেলার পরিস্থিতি আবারো স্বাভাবিক হতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খুলে দেওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি

বুধবার (২৪ জুলাই) থেকে সরকারি আদেশে অফিস-আদালত খোলায় জেলার অফিস পাড়াগুলো ব্যস্ত সময় পার করছে।

এদিকে নাশকতামূলক হামলার সন্দেহে গতকাল পুলিশ অভিযান চালিয়ে রাঙ্গামাটি শহর থেকে জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক মো. সবুজ এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. খোরশেদ আলমকে আটক করেছে।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারফিউ এখনো বলবৎ রয়েছে। জটিল পরিস্থিতি সৃষ্টি হলে কারফিউ শিথিল তুলে দেওয়া হবে। তিনি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions