শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

নরসিংদী কারাগার থেকে বন্দি ছিনতাই,জেল সুপার ও জেলার বরখাস্ত, ১৩৬ কয়েদির আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার বিকালে দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ কারাবন্দি পালিয়ে যায়। ওই সময় জেলখানার অস্ত্রাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র, আট সহস্রাধিক গুলি লুট করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাব পুড়িয়ে দেয়া হয়। এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামিরা যাতে আত্মসমর্পণ করে, সেজন্য গত রোববার রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এই আহবানে সাড়া দিয়ে সোমবার ১০ জন ও মঙ্গলবার ১২৬ জনসহ মোট ১৩৬ জন কয়েদি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে আত্মসমর্পণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions