শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪৮১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী।
বুধবার ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।’

উল্লেখ্য, গত বছর মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরা’র। দু’মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে। মেয়ে কোলে নিয়ে তোলা একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন’। বুধবারের পোস্টের পর বোঝা গেল, এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions