শিরোনাম
রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?

রক্ত মাড়িয়ে সংলাপ নয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।’

আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, ‘একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’

এছাড়া আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’

এর আগে আজ বিকালে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। মন্ত্রী আরও বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions