শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কক্সবাজারে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪০৯ দেখা হয়েছে

কক্সবাজার:-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদিন কক্সবাজারে আন্দোলনকারীরা মিছিল মিটিং করে। এ মিছিল মিটিংয়ে কক্সবাজারে ৭ জন আহতের খবর পাওয়া গেছে। জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এছাড়াও আহত হয়েছে কলেজ ছাত্রলীগ সভাপতি রাজিব। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকেই কক্সবাজারে কোটা আন্দোলনকারীরা সক্রিয় ছিলো। প্রথমে সকাল ১০টার দিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি লিংক রোড মোড় হয়ে কক্সবাজার সরকারি কলেজ পর্যন্ত অগ্রসর হলে সেখানে লাঠিসোটা নিয়ে অবস্থান করে কলেজ ছাত্রলীগ সভাপতি রাজিবসহ কয়েকজন ছাত্রলীগ নেতা শিক্ষার্থীদের উপর চড়াও হলে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে সামনে অগ্রসর হয়ে কক্সবাজার সরকারি কলেজের সামনে অবস্থান নেয়। এসময় ইট, পাটকেল নিক্ষেপ এবং আন্দোলনকারীদের তোপের মুখে ছাত্রলীগ পিছু হটে। এসময় কলেজ গেইটের মুখে পড়ে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনকারীরা।
বিকেল ৩টায় আবারো লিংক রোড থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি কক্সবাজার সরকারি কলেজের সামনে কতক্ষণ অবস্থান নেয়, সেখান থেকে বাস টার্মিনাল অবস্থান করে ১৫ মিনিট। এসময় যান চলাচল বন্ধ থাকে। এরপর মিছিল সেখান থেকে প্রদক্ষিণ করে আবারো লিংক রোড মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে তারা কক্সবাজার শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এসময় মিছিলটি লাল দীঘির পাড়ে পৌঁছালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। সাথে সাথে নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions