শিরোনাম
চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাবিপ্রবি,হল ছাড়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার মধ্যে হল (অস্থায়ী হল) ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই বুধবার বিকাল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এদিকে, রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা বুধবার (১৭ জুলাই) সকাল ৭টার মধ্যে হল ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছেন বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার।

এর আগে, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএসপিআই’র ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসপিআই বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থীদেরকে বুধবার (১৭ জুলাই) সকাল ৭টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions