শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে: টিআইবি ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, দেশের স্বার্থবিরোধী হলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত : চিফ হুইপ খাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের জলকপাট খুলে আবারও ছাড়া হচ্ছে পানি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেরোবির ভিসির বাসভবনে আগুন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ফুসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বেরোবির উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের বাসভবনে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ কাণ্ড ঘটানোর আগে উপাচার্যের বাসভবনে পাহারারত পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনরতদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান বলে জানা গেছে। আগুনের কারণে বেরোবি ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ তার বাসভবনে আটকা পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে ভিসি স্যারের বাড়িতে পাহারারত পুলিশের আগুন দেয়। এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসি স্যারের বাসভবনের ভেতরে ছোট ছোট ঘরে আগুন লাগিয়ে দেয়।

মোহাম্মদ আলী বলেন, ভিসি স্যার এখনও বাড়ির ভেতরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। এখনও ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি। ভেতরের অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করেন।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে কয়েকজন সাংবাদিক আটকা পড়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions