শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কোটা নিয়ে আদালত থেকেই সিদ্ধান্ত আসবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৩২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারি চাকরিতে কোটা থাকা না থাকার বিষয়ে উচ্চ আদালত থেকেই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আদালতের সিদ্ধান্ত আসার আগে সরকারের কিছু করার নেই। যারা আন্দোলন করছেন তারা সরকার পরিচালনার ব্যবস্থা সম্পর্কে না জেনেই নানা দাবি করছেন। তারা যদি আন্দোলন চালাতে যায় তাহলে চালাতে পারে। তবে আন্দোলনের নামে কোনো ধরনের ভাঙচুর, পুলিশের উপর আক্রমণ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক চীন সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।
কোটা বাতিলের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে তারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করলো। আওয়ামী লীগের অফিসে আক্রমণ করলো। এই অবস্থায় বিরক্ত হয়ে আমি কোটা বাতিল করে দিয়েছিলাম। বাতিল করার পর কী দেখা গেলো। এখন নারীরা কতজন চাকরি পাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions