শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলে মধ্যরাতে আগুন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুলাই) রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্র ঘটে। তবে এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী।

কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions