শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৬৭ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দুই যুগ পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। সবশেষ ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল দলটি। সেবার মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। মিফাইনালে ১০ জনের কলম্বিয়ার কাছে হেরেছে উরুগুয়ে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অধিক সংখ্যক বল দখলেও রেখেও হারতে হয়েছে উরুগুয়েকে। প্রথমার্ধের ৩৯ মিনিটে জেফারসন লার্মার একমাত্র গোলেইন ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার।

ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখেও সুযোগ কাজাতে লাগাতে না পারায় হারতে হয়েছে উরুগুয়েকে। উল্টো ৩৮ শতাংশ বল দখলে রেখেই প্রথমার্ধের একমাত্র গোলের পর বিরতির আগে যোগ করার সময়ের প্রথম মিনিটে লাল কার্ড দেখেন ড্যানিয়েল মুনোজ।

ম্যাচের ৩৯ মিনিটে ডান কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়া অধিনায়ক রুদ্রিগেজ। গোলপোস্ট থেকে তিন হাত দূরের অবস্থানে ছিলেন লার্মা। উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে উঠে মাথাটা ছুঁইয়ে দেন তিনি। এগিয়ে যায় কলম্বিয়া। কিছুই করার ছিলো না উরুগুয়ে গোলরক্ষকের।

বল দখল থেকে শুরু করে নিখুঁত পাস সবদিক দিয়েই উরুগুয়ে এগিয়ে থাকলেও সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে তাদের। কলম্বিয়ার ৭২ শতাংশের বিপরীতে তাদের নিখুঁত পাস ছিল ৮৩ শতাংশ। দুই দল মিলে ফাউলের সংখ্যা ছিল ২৪টি। সমান ১১টি করে শট নিলেও উরুগুয়ে ২টি আর কলম্বিয়া লক্ষ্যে রাখে ৪টি।

১৫ই জুলাই ভোর ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions