শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

বান্দরবানে নিখোঁজের ৭ দিন পর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৯২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচিতে নিখোঁজের ৭ দিন পর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকালে বলিপাড়া এলাকায় সাঙ্গু নদীতে জলজগাছের ঝোপঝাড়ে মৃতদেহটি পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত ১ জুলাই থানচি উপজেলার হদতীন্দু ইউনিয়নের পদ্ধঝিড়ি এলাকায় বৃষ্টিতে সাঙ্গু নদীর স্রোতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৭ দিন পনিখোঁজের ৭দিন পর শান্তি রানি ত্রিপুরা নামে এক ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরি এলাকায় সাঙ্গু নদীতে জলজগাছের ঝোপঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। তবে আজও আরেক ছাত্রের মৃতদেহ পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রে নাম ফুলবানি ত্রিপুরা।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, নিখোঁজের ৭দিন ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরি এলাকায় সাঙ্গু নদীস্থ ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, এক ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে সাঙ্গু নদীতে জলজ ঝোপঝাড়ের ভিতরে। সাতদিন আগে থানচিতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া দুজনের একজন ছাত্রটি। অপরজনের খোঁজ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions