শিরোনাম
সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী

বান্দরবানে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৬৩ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য জেলার বান্দরবানের লামায় যৌতুকের দাবিতে হাছিনা আক্তার (৩৪) নামের ৪ সন্তানের এক জননীকে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

শুধু তায় নয়, নির্যাতনের পর সন্তানসহ ওই জননীকে ঘর থেকে বেরও করে দেন তার স্বামী শামসু আলম (৩৬)। বর্তমানে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন নির্যাতিতা হাছিনা আক্তার। উপজেলার সরই ইউনিয়নের ছালাম মেম্বার পাড়ায় এ অমানবিক ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নির্যাতিতা হাছিনা আক্তার প্রতিকার চেয়ে স্বামী শামসু আলমসহ ২ জনের বিরুদ্ধে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ করেছেন (সি.আর মামলা নং ১৮৭/২৪)। শামসু আলম সরই ইউনিয়নের ছালাম মেম্বার পাড়ার বাসিন্দা আব্দু ছালামের ছেলে।

তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত শাকমসু আলম বলেন, বরং হাছিনা আক্তার আমাকে মারার জন্য মানুষ ঠিক করেছে। এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাবুল মিয়া ও খালেদা বেগম জানান, যৌতুকের জন্য শামসু আলম তার স্ত্রী হাছিনা আক্তারকে নির্যাতন করে ৪ সন্তানসহ ঘর থেকে বের করে দিয়েছেন বলে শুনেছি। আগে একাধিকবার সামাজিকভাবে বৈঠক হয়েছিল, কিন্তু শামসু মিয়া কারো কথা মানেন না। তাই নির্যাতিতা হাছিনা আক্তারকে আদালতের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। পরে হাছিনা আক্তার উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলে শুনেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions