শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে দুর্যোগ মোকাবেলায় ২৬৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৬৬৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আবহাওয়া অধিদপ্তরের জারিকৃত চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসসহ যাবতীয় ক্ষতি মোকাবিলায় জরুরি সভা করেছে রাঙ্গামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভায় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ৩০ শে জুন বিকেল ৪টা থেকে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশংকার কথা জানিয়েছে তাঁরা। ভারী বর্ষণ শুরু হলে ভূমিধসের ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অথবা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২৯টি এবং রাঙ্গামাটি জেলায় মোট ২৬৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions