শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রাবিপ্রবি শিক্ষক সমিতির কর্মবিরতি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৯৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষিকারা। এসময় ক্লাস এবং ক্লাসটেস্ট পরীক্ষা গ্রহণ হতে বিরত থাকেন তাঁরা।

রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমা বলেন, অর্থ মন্ত্রণালয় সার্বজনীন পেনশন স্কিমের যে ঘোষণা দিয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রত্যয় স্কিম নামে একটি স্কিম ঘোষণা করে। যেখানে বলা হয় আগামী পহেলা জুলাই থেকে যারা শিক্ষক হিসেব যোগদান করবেন তারা সেই স্কিমের অন্তর্ভূক্ত হবেন। কিন্তু আমরা মনে করি এতে বিশ^বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য তৈরি হবে এবং নতুনর যারা শিক্ষকতা পেশায় আসতে চান, তারা এই পেশায় আসতে আগ্রহী হবেন না।

সমিতির সাধারণ সম্পাদক মোসাঃ হাবিবা বলেন, আমাদের দাবি হলো আমাদের শিক্ষকদের এই স্কিমে অন্তভর্’ক্ত না করে সুপার গ্রেডে অন্তভর্’ক্ত করা হোক। দাবি আদায়ে আপাতত আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী পহেলা জুলাইয়ের আগে যদি এই সংকট নিরসন করা না হয় তাহলে আমরা পহেলা জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করবো।
শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামী রবিবারও কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions