শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ২৬০ জন–জনশুমারির তথ্য প্রকাশ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- জেলায় জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে বর্তমান জনসংখ্যা ৭ লাখ ১৪ হাজার ১১৯ জন।
প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ২৬০ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক রিয়াসাদ উদ্দিন বলেন, জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে পাহাড়িদের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯০ জন এবং বাঙ্গালির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭২৯ জন। জেলায় ৫০ দশমিক ০৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৯৩ শতাংশ নারী।

এদিকে ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার।

এ সময় পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions