শিরোনাম
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩১২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪-বিজিবি) আওতাধীন শিয়ালদহ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ শিয়ালদহপাড়া, কাইশ্যাপাড়া ও জামপাড়ায় এলাকার অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার সিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, দিক নির্দেশনায় শিয়ালদহপাড়া বিওপির কমান্ডার না. সুবে. সিগ. মো. হুমায়ুন কবির এর নেতৃত্বে শিয়ালদহ পাড়া বিওপি থেকে একটি মেডিকেল টিম সিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। এসময় সর্দি, জ্বর, মাথা ব্যথা এবং ঠাণ্ডা কাশিতে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা শেষে ও ওষুধ প্রদান করা হয়।

এসময় পুরুষ ১৬ জন, মহিলা ১৮ জন এবং শিশু-১৯ জনসহ মোট ৫৩ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions